ঘরের মাটিতে বিশ্বকাপ ফুটবলের অপেক্ষায় ভারত




২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলবে ভারত। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ১৭ তম আসরটি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। ছয়টি শহরে ২৪ টি দেশ নিয়ে ২৩ দিনের এই জমকালো আয়োজন শুরু হবে ৬ই অক্টোবর দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। শেষ হবে ২৮শে অক্টোবর ফাইনাল দিয়ে ভারতের ঐতিহ্যবাহী কলকাতার সল্ট লেক সিটি স্টেডিয়ামে।
ক্রিকেটের মত এত সহজে সুযোগ মেলে না বিশ্বকাপ ফুটবল খেলার। এই আসরে খেলতে হলে বাছাইপর্বের বাধা পেরিয়ে জায়গা করে নিতে হয় যোগ্যতা দিয়ে। বড় দলগুলোকেও বাছাইপর্বের বাধা উৎরাতে হয়। তবেই সুযোগ পাওয়া যায় বিশ্বের সব চেয়ে বড় গ্লোবাল টুর্নামেন্টে অংশগ্রহণ করার। তবে স্বাগতিক হতে পারলে সুযোগ সুবিধা একটু অন্যরকম হয়। তখন বাছাইপর্বের ঝামেলায় পড়তে হয় না। সরাসরি অংশগ্রহণ করার সুযোগ থাকে। আর সেই সুযোগটিই পাচ্ছে ভারত।
এ আসরে গ্রূপ ‘এ’ তে ভারতের বিপক্ষে লড়বে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ও ঘানা। গ্রূপ ‘বি’ তে আছে প্যারাগুয়ে, মালি, নিউজিল্যান্ড ও তুরস্ক। ‘সি’ গ্রূপে একে ওপরের সাথে লড়বে ইরান, গিনি, জার্মানি এবং কোস্টারিকা। গ্রূপ ‘ডি’ তে উত্তর কোরীয়, নাইজেরিয়া, ব্রাজিল ও স্পেন, গ্রূপ ‘ই’ তে হন্ডুরাস, জাপান, নিউ ক্যালিডোনিয়া ও ফ্রান্স এবং গ্রূপ ‘এফ’ এ ইরাক, মেক্সিকো, চিলি ও ইংল্যান্ড একে অপরের সাথে লড়বে।
গ্রূপ পর্বের বাধা পেরিয়ে ১৬টি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। ছয়টি গ্রূপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ আল এবং বাকি চারটি শীর্ষ তৃতীয় স্থান (ছয়টি গ্রূপ থেকে) দল জায়গা করে নিবে পরবর্তী রাউন্ডে। এরপর যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে পর্দা নামবে।
এবারের আসরের টুর্নামেন্টের সব থেকে সফল দল নাইজেরিয়া। তারা আসরে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে লড়বে তারা।
তবে সবকিছুর ঊর্ধ্বে ভারতের বিশ্বকাপ অংশগ্রহণ। দেশটির জনসাধারণ মুখিয়ে আছে ফুটবল বিশ্বকাপের মত বড় মঞ্চে নিজের দেশকে প্রতিদ্বন্দিতা করতে দেখতে।