চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত শ্রমিকদের ঘরে ঢুকে পড়লে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার গাবতলা এলাকায় আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা সবাই ইটভাটার শ্রমিক ছিলেন। তারা রাস্তার পাশে ঘুমাচ্ছিলেন। রাঙ্গুনিয়া থানার কর্তব্যরত পরিদর্শক মো. ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মো. ইসমাইল বলেন, ভোরের দিকে শ্রমিকেরা রাস্তার পাশে ঘুমাচ্ছিলেন। একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

