ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে পেছাল এইচএসসি পরীক্ষা


৭ সেপ্টেম্বর পর্যন্ত এইচএসসি ফরম পূরণের সময় পাবে শিক্ষার্থীরা

ঘূর্ণিঝড় ফণীর কারণে এইচএসসিতে ৪ মে (শনিবার) সব বোর্ডের পরীক্ষা পিছিয়ে দিয়েছে সরকার। এই পরীক্ষা হবে ১৪ মে।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।

এইচএসসিতে ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্রের পরীক্ষা ছিল। আর বিকালে ছিল গার্হাস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। এদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪ মে জীববিজ্ঞান প্রথম পত্রের তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা ছিল।

জিয়াউল হক বলেন, ৪ মে সকালে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো হবে ১৪ মে সকালে। একইভাবে ৪ মে বিকালের পরীক্ষাগুলো ১৪ মে বিকালে নেওয়া হবে।