চলে গেলেন প্রখ্যাত লেখক নিমাই ভট্টাচার্য


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বাংলাদেশে জন্ম নেওয়া ভারতের পশ্চিমবঙ্গের এই নন্দিত লেখক নিমাই ভট্টাচার্য বৃহস্পতিবার কলকাতার টালিগঞ্জের মোর এভিনিউয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

কালজয়ী বাংলা ছবি ‘মেমসাহেব’ তাঁর কলম থেকে সৃষ্টি হয়েছে। লিখেছেন আরো বহু উপন্যাস।

‘মেমসাহেব’, ‘এডিসি’, ‘রাজধানী এক্সপ্রেস’, ‘গোধূলিয়া’র মতো একের পর এক উপন্যাস এক সময়ে উপমহাদেশের বহু মানুষের পড়ার খিদেকে মিটিয়েছিল। ১৫০টিরও বেশি উপন্যাস লিখেছেন তিনি।

১৯৭২ সালে তাঁর উপন্যাস থেকেই তৈরি হয় হয় পিনাকী মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘মেমসাহেব’। উত্তমকুমার-অপর্ণা সেন জুটি অভিনীত সেই ছবি আজও বাংলা রোম্যান্টিক সিনেমার মাইলস্টোন।

জানা গেছে, বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। তিন পুত্র ও দুই কন্যাকে রেখে প্রয়াত হলেন তিনি। তাঁর স্ত্রী ও দুই মেয়ে আগেই মারা গেছেন।

১৯৩১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মাগুরা জেলার শরশুনা গ্রামে জন্ম নিমাই ভট্টাচার্যের। দেশভাগের সময় তাঁর পরিবার এ দেশ ছেড়ে চলে যায়। ১৯৪৮ সালে ম্যাট্রিক পাস করে কলকাতার রিপন কলেজে ভর্তি হন। কলেজে পড়ার সময়ই সাংবাদিকতা শুরু করেন। ১৯৫০ সালে ‘লোকসেবক’ পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবনের শুরু তাঁর।

১৯৬৪ সালে তাঁর প্রথম গ্রন্থ ‘রাজধানীর নেপথ্যে’ প্রকাশিত হয়। তারপর পুরোপুরি লেখালেখিকেই পেশা হিসাবে গ্রহণ করেন তিনি। ১৯৮২ সালে কলকাতায় ফিরে যান তিনি।

সূত্র : সংবাদ প্রতিদিন।