চাদর কেটে পোশাক বানান মেগান!




মার্কিন অভিনেত্রী থেকে ব্রিটিশ পরিবারের রাজবধূ। মেগান মারকেলের এই চলায় তিনি ভেঙ্গেছেন অনেক নিয়ম। প্রিন্স হ্যারির সাথে বিয়ের পরও রাজ পরিবারের কিছু অনুষ্ঠানে তাকে সমানে নিয়ম ভাঙতে দেখা গেছে। সব সময়ই এই কর্মকান্ডে প্রশংসিত হয়েছেন মেগান। তবে এবার যেন ভাগ্য তার প্রতি বিরূপ।
সম্প্রতি ডাচেস অফ সাসেক্স লিঙ্কনশায়ারে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন ডায়না-পুত্র অর্থাৎ তাঁর স্বামী রাজকুমার হ্যারিও। সেখানেই নীল-সাদা ফুলছাপ একটি পোশাক পরেছিলেন মেগান। আর তারপরই টুইটার, ইনস্টাগ্রাম-সহ সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে থাকেন।
‘মেগান একজন রাজবধূ, তিনি কীভাবে এরকম বোহেমিয়ানের মত একটা আধা-কাফতান জাতীয় পোশাক পরে বিয়েবাড়িতে আসেন।’ ‘এই পোশাকটা বেশ আরামদায়ক, রাতপোশাক হিসাবে খুব ভাল’, এই জাতীয় মন্তব্য ভেসে আসে হলিউডের জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে।
চাদর কেটে পোশাক বানান মেগান!
জর্জ উডহাউসের ছোট্ট একটি গির্জায় বিবাহ অনুষ্ঠানে মেগানের এই পোশাক নির্বাচন নিয়ে অনেকেই বেশ অবাক হয়েছেন। কারণ রাজ পরিবারের সদস্য হিসেবে এ পোশাক মানানসই নয়। তাছাড়া স্যুটে তো মেগানকে বেশ লাগে।
‘স্মার্ট ও স্টাইলিশ’, তবে এই ধরনের ঢিলেঢালা পোশাক কেন, এটা অনু্ষ্ঠানের সঙ্গে একেবারেই মানানসই নয়, মন্তব্য করেন এক ফ্যাশন ডিজাইনারও।