চার ধাপে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা


চার ধাপে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ইউজিসির করা সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এখন থেকে দেশের ৩৪ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটি ধাপে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে।

আজ বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ইউজিসি মিলনায়তনে এই বৈঠক শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, এর আগে গত ১১ ফেব্রুয়ারি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেই ইউজিসি সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। কিন্তু এরপর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েট আগের মতোই আলাদা ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানায়।

বিস্তারিত আসছে…