সম্প্রতি রেমব্রান্ট নামের এক ওলন্দাজ চিত্রশিল্পীর এক আঙ্গুলের ছাপের দাম উঠেছে ৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। যা বাংলাদেশী টাকায় প্রায়, ৬৬ কোটি ৯০ লাখ টাকা।
জানা যায়, আঙুলের চাপটি মিলেছে ৪০০ বছরের পুরনো ‘স্টাডি অফ আ হেড অফ আ ইয়ং ম্যান’ নামের এক প্রতিকৃতিতে। তবে বিশেষজ্ঞদের দাবি, এই আঙুলের ছাপটি যদি চিত্রকরের হয়ে থাকে তাহলে তা অধিক মূল্যতে বিক্রি হবে।
রেমব্রান্টের নিজের অঙ্কিত একটি ছবিতে রংয়ের স্তরের নিচে এমন ভেবে এই ছাপটি ছিল যা এত দিন বোঝা যায়নি।
যুগান্তকারী এই ওলন্দাজ শিল্পীর এই ছাপ ছবিটিকে অমূল্য করে তুলেছে। এছাড়াও, খুব শিগগির এই ছবি লন্ডনে নিলামে তোলা হবে বলে জানানো হয়েছে।

