চীনা প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর চিঠি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সম্প্রতি চীনে করোনাভাইরাসে আক্রান্ত এবং ব্যাপক প্রাণহানির ঘটনায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কে একটি শোক বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই শোকবার্তায় দ্রুত সময়ের মধ্যে দেশটি এ সংকট কাটিয়ে উঠতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এসময় চীন সরকার কর্তৃক দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঠিকভাবে সেবা প্রদানেরও প্রশংসা করেন সরকার প্রধান।

সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

একই বার্তায় প্রধানমন্ত্রী করোনাভাইরাসের আক্রমণে স্বজন হারানো চীনা পরিবারগুলোর প্রতিও সমবেদনা জানান।