চীনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। ৬৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া এ ভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব।

প্রাণঘাতী এই ভাইরাসের ছড়িয়ে পড়া চীনের সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করা হচ্ছে। এ কারণে চীনের শাস্তি হওয়া উচিত। জাতিসংঘের মানবাধিকার কমিশনে এমনই আর্জি জানাল আন্তর্জাতিক আইনজ্ঞ সংসদ (আইসিজি) নামের লন্ডনের একটি সংগঠন।

এক বিবৃতিতে আন্তর্জাতিক আইনজ্ঞ সংসদ জানিয়েছে, যে করোনাভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি হিসেবে ঘোষণা করেছে, সেটি মূলত চীনের ষড়যন্ত্রের ফল। চীন নিজেকে বিশ্বে সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই জৈব মারণাস্ত্রের সাহায্য নিয়েছে। চীন সরকারের এই ভাইরাস নিয়ন্ত্রণের অনিচ্ছা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক না করার জেরেই ভাইরাসটি ভয়াবহ রূপ নিয়েছে।

আইসিজি’র দাবি, করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ ওই দেশটি মানবতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে।

আইসিজি’র সভাপতি আদিশ আগরওয়াল বলছেন, এই ভাইরাস নিয়ন্ত্রণে চীন সরকারের অনিহার জন্য বিশ্বব্যপী মন্দার সৃষ্টি হয়েছে। হাজার হাজার কোটি ডলারের লোকসান হচ্ছে। চীনের জন্যই ভারতসহ গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ চাকরি খোয়াচ্ছে।

আগরওয়ালের মতে, এই ভাইরাস চীনের সব প্রদেশে ছড়ায়নি অথচ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা কীভাবে হলো, সেই রহস্যের এখনও সমাধান হয়নি।

আন্তর্জাতিক আইনজ্ঞ সংসদ রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের কাছে অনুরোধ করেছে, তাঁরা যেন চীনকে এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং মোটা অংকের জরিমানা করে।