চীন বর্তমানে সারা পৃথিবীতে সামরিক দিক দিয়ে আলোচিত এক নাম। এছাড়াও, বর্তমানে বিশ্বের অন্যতম বড় ও শক্তিশালী সামরিক বাহিনী প্রতিষ্ঠা করেছে চীন।
সম্প্রতি এই দেশটি এমন এক যুদ্ধযান তৈরি করে আলোচিত হয়েছে। এবং এই মুহূর্তে চীন ছাড়া পৃথিবীর আর অন্য কোন দেশের কাছে নেই।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই আলোচিত ও অনন্য যুদ্ধযানটি হলো একটি উভচর ড্রোন বোট। ড্রোন বোটটির নাম রাখা হয়েছে মেরিন লিজার্ড। এছাড়াও, এই ড্রোন বোটকে যুদ্ধের ময়দানে আক্রমণ করার পাশাপাশি আকাশে উড়ন্ত ড্রোন ও অন্যান্য ড্রোনের সাথে যুক্ত করে ব্যবহার করা যাবে।
আধুনিক এই ড্রোন বোটটি চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশনের (সিএসআইসি) অধীনে উচাং শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি তৈরি করেছে বলে জানা যায়।
এছাড়াও, ১২ মিটার দীর্ঘ এই ড্রোন বোটটি ডিজেলচালিত হাইড্রোজেট দ্বারা পরিচালিত হবে। অবস্থান প্রকাশ না করেই এটি সর্বোচ্চ ৫০ নটিক্যাল বেগে চলতে পারবে। স্যাটেলাইটের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে এই বোটকে।
চীনের এক সামরিক কর্মকর্তা জানান, ড্রোন বোটটি সর্বোচ্চ ১২০০ কিলোমিটার দূরত্বে কাজ করতে পারবে। সমুদ্র ছাড়াও, ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে ছুটতে পারবে এটি। এছাড়াও, ড্রোন বোটটি স্বয়ংক্রিয়ভাবেই ভেসে থাকতে পারবে, বাধা এড়িয়ে চলতে পারবে এবং নিজের গতিপথ সম্পর্কে নিজেই পরিকল্পনা করতে সক্ষম। এবং শত্রুপক্ষের অবস্থান নির্ণয় করতেও সক্ষম এই ড্রোন বোট।
এছাড়াও, রপ্তানি উপযোগী করেই নতুন এই যুদ্ধযান তৈরি করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

