গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। সারা বিশ্বে তাণ্ডব চালানো প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
এরই মধ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ লেগেছে চীনে। এরই মধ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ লেগেছে চীনে।
রবিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৩৬ জনই বেইজিংয়ের বাসিন্দা। তারা স্থানীয়ভাবে ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
সম্প্রতি আক্রান্তদের দুজন বেইজিংয়ের দক্ষিণের বাজার শিনফাদিতে গেলে অন্যদের মধ্যে ভাইরাস সংক্রমিত হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কর্মকর্তারা ওই বাজারের আশেপাশের ১১টি এলাকার সব বাসিন্দার করোনা শনাক্ত পরীক্ষার পরিকল্পনা করছে।
এছাড়া ওই বাজারে যারা কাজ করেন তাদের প্রত্যেকের করোনা শনাক্ত পরীক্ষা করা হবে। ৪৬ হাজার বাসিন্দার এই পরীক্ষার জন্য ২৪ টি কেন্দ্র বসানো হয়েছে। ইতোমধ্যে অবশ্য ১০ হাজার ৮৮১ জনের পরীক্ষা শেষ হয়েছে।
https://www.youtube.com/watch?v=AOsVS0scKMU

