চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভুমিকম্প। রিখটার স্কেলে ৬.০ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২ জন। আহত অর্ধশত। প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে ধ্বসে পড়া বাড়ির ভেতর থেকে জীবিতদের বের করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
চীনের আর্থকুয়াক নেটওয়ার্ক সেন্টার এক বিবৃতিতে, সিচুয়ান প্রদেশের ইবিন নগরে গতকাল (সোমবার) রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ভূমিকম্পে উদ্ধারকাজ পরিচালনার জন্য প্রায় ৩০০ জন দমকল কর্মীকে পাঠানো হয়েছে।

