পবিত্র রমজান মাসে যেখানে ধর্মপ্রাণ সকল মুসলিমরা রোজা রাখছেন, সেখানে রোজা রাখা নিষিদ্ধ ঘোষণা হয়েছে চীনে। চীনের মুসলিমদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছেন চীনের কমিউনিস্ট সরকার।
ধৰ্মীয় রীতি-নীতি প্রথাকে বিশেষভাবে মানলে একে চরমপন্থা বলে মনে করেন দেশটির সরকার। উপোস বা অন্যান্য ধর্মীয় রীতি-নীতির প্রতি বিশেষ টানকে লাগাম টেনে রাখতেই এই নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির সরকার।
চীনা কমিউনিস্ট কর্তৃপক্ষ ধারণা করে, ‘সংগঠিত ধর্মীয় আচরণ পার্টির পক্ষে আশঙ্কার। তাই গণ-নজরদারি ও আটক ব্যবস্থাকে আরও তীব্র করেছে চীন সরকার।’
মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, ‘চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। মুসলিম পরিবারগুলোতে সরকারি কর্মকর্তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে, যাতে মুসলিম ধর্মাচরণে লাগাম লাগানো যায়।’
চীনের জিনজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চরম ধর্মীয় আচরণ রোধ করতে বদ্ধপরিকর চীনের সরকার।
দেশে যেন কোন প্রকার চরমপন্থী বেড়ে উঠতে না পারে এই জন্য চীনা কমিউনিস্ট সরকার সব রকম পদক্ষেপ নিয়েছে।

