চীনকে হারিয়ে এশিয়া কাপ হকির চলতি আসরে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে পেনাল্টি শুটআউটে চীনের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।
পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে ওঠার লড়াইয়ে শ্বাসরুদ্ধকর শুট আউটে ৪-৩ ব্যবধানে এ জয় পায় বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগেও ৩-১ গোলে পিছিয়ে ছিলো বাংলাদেশ। এক মিনিটের মধ্যে দুই গোল করে স্কোরলাইন ৩-৩।ফলাফল লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলের সমতায় শেষ হওয়ায় শুট আউটে গড়ায় ম্যাচের ভাগ্য। ১৭ মিনিটে পর পর গোল করে ২-০ গোলে এগিয়ে যায় চীন। দুটি গোলই করেন দু তালাকে। ২৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি স্ট্রোক পেলে গোল করে ব্যবধান কমান আশরাফুল ইসলাম। ২৮ মিনিটে দু তালাকে হ্যাটট্রিক পূরণ করা গোলে চীন ব্যবধান বাড়িয়ে করে ৩-১। তবে, ৫০ থেকে ৫৪-এই চার মিনিটে চীনের ওপর দিয়ে ঝড় বইয়ে দেয় লাল-সবুজ জার্সিধারীরা।
ওই সময়ের মধ্যে চার-চারটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। চতুর্থটিতে খোরশেদ গোল করে ম্যাচে সমতা আনেন। তার আগে খোরশেদের পাস থেকে মিলন গোল করে ব্যবধান ৩-২ করেছিলেন। শ্যুটআউটের চারটি হিটের মধ্যে বাংলাদেশের গোল করেছেন ফরহাদ শিটুল, নাইম উদ্দিন, মিমো ও জিমি। সোহানুর রহমান সবুজ ব্যর্থ হয়েছেন বল বাইরে পাঠিয়ে।
এ জয়ে গুরুত্বপূর্ণ অবদান গোলরক্ষক আবু নিপ্পনের। বাংলাদেশের এ গোলরক্ষক রুখে দেন চীনের তৃতীয় শ্যুটআউট। এই জয়ে এশিয়া কাপে ষষ্ঠ স্থান নিশ্চিত হলো বাংলাদেশের। এতে আগামী এশিয়া কাপে সরাসরি খেলাও হলো নিশ্চিত সেই সঙ্গে। আগামী পরশু জাপানকে হারাতে পারলে পঞ্চম স্থান অধিকার করবে বাংলাদেশ
