ভারতে করোনা সংক্রমণের কারণে তা মোকাবেলায় বলিউডের তিনখানের ভূমিকা প্রশ্ন উঠেছিল অনেক। তবে শাহরুখ-সালমন এই মহামারীর মোকাবেলায় কীভাবে দেশবাসীর পাশে দাঁড়িয়েছে সে কথা আগেই জেনেছে ভারতবাসী।
এবার করোনা সংকটে একাধিক সংগঠনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড তারকা আমির খান। প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালোবাসেন আমির।
তাই বোধহয় চুপিসাড়েই করোনা সংকটে দেশবাসীর পাশে দাঁড়াতে চান মিস্টার পারফেকশানিস্ট। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে অনুদানের কথা ঘোষণা করেনি আমির।
তবে অভিনেতার ঘনিষ্ঠমহল সূত্রে খবর, পিএম কেয়ারস ফান্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর করোনা তহবিলসহ ইন্ডাস্ট্রির দিনমজুরদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমির।
লকডাউনের সময় তার আসন্ন ছবি লাল সিং চড্ডার সঙ্গে যুক্ত সকল দিনমজুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা। কিন্তু এব্যাপারে প্রকাশ্যে কিছুই জানাতে চান না আমির।
আমিরের এই অনুদানের কথা টুইটারে জানিয়েছেন জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

মহামারী করোনার মোকাবিলায় শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড তারকারা। শাহরুখ খান, সালমন খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং থেকে অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়ারা।
সালমন খান ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিয়েছেন। শ্যুটিং বাতিল হলেও ভাইজান তার আসন্ন ছবি ‘রাধে দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’-এর সমস্ত টেকনিশিয়ান ও দিমজুরদের টাকা দিয়েছেন বাতিল হওয়া শ্যুটিয়ের দিনগুলির।
পেপার’স লাইফ/খবর/বিনোদন

