করোনাভাইরাসের প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
আজ বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান বিপ্লবের নিজ উদ্যোগে জীবননগর উপজেলায় খেটে খাওয়া দুস্থ অসহায় হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে ৫কেজি চাল, ১কেজি ডাল,১কেজি আটা,১কেজি তৈল, লবণসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি যেয়ে পৌছিয়ে দেওয়া হয়।
এ সময়ে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জান বিপ্লব বলেন,আমি কোন নামধাম কেনার জন্য নয়, মানবিক কারণেই অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।যতদিন দুর্যোগ না কাটে ততোদিন সাধ্যের মধ্যে থেকে অসহায়-কর্মহীন মানুষদেরকে সহযোগীতার চেষ্টা চালিয়ে যাব।
তবে বর্তমান পরিস্থিতিতে অসহায়-কর্মহীন খেটে খাওয়া মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ‘সততাই শক্তি, মানবতাই মুক্তি’।
তাই জাতির এমন ক্রান্তিলগ্নে মানবিক দিক চিন্তা করে অসহায় গরিবদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি নেতা ও বিত্তবানদের প্রতিও আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নাহিদ, দ্বীপ, অন্তরসহ জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ।
এ,আর,ডাবলু, চুয়াডাঙ্গা প্রতিনিধি

