চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তবর্তী উপজেলার খয়েরহুদা গ্রামে করোনা উপসর্গে রেহদান বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।
এর আগে শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪ টার সময় তার মৃত্যু হয়। মৃত ওই বৃদ্ধা তার মেয়ের বাড়ি উপজেলার হাসাদহ বসুতিপাড়ায় তিনি মারা গেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এছাড়াও, মৃত্যুর আগে ঐ বৃদ্ধার জ্বর ঠান্ডা, কাশি, ডায়রিয়াসহ নানা উপসর্গ দেখা দিয়েছিল বলে নিশ্চিত করেছিলেন মৃত রেহদান বেগমের মেয়ে ।
সেসময় লাশের নমুনা সংগ্রহ করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম।
২-১ একদিনের ভিতরে আইইডিসিআর থেকে ফলাফল আসার পর বিস্তারিত সবকিছু জানা যাবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে এবার এ ঘটনার ৫ দিন পর আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মৃত ওই নারীর রিপোর্ট হাতে পায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
রিপোর্টে জানা গেছে মৃত রেহদান বেগম (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা যান নি। এই খবরে আপাতত কিছুটা হলে স্বস্তি ফিরেছে জীবননগরবাসীর।
যদিও এর আগে ডায়রিয়া, বমি ও কাশি নিয়ে মৃত বৃদ্ধাকে প্রাথমিকভাবে ডাক্তাররা করোনার উপসর্গ হিসেবে চিহ্নিত করেন।
এবিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জুলিয়েট পারউইন জানান মৃত ব্যক্তির রির্পোট নেগেটিভ আসায় আমরাও স্বস্তিবোধ করছি।
তবে কারও করোনার লক্ষন দেখা দিলেই আমাদের হটলাইন অথবা জীবননগর থানা এবং জীবননগর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে হবে।
পেপার’স লাইফ/জেলার খবর

