চুয়াডাঙ্গার জীবননগর রাইস মিল সমিতি নির্বাচন অনুষ্ঠিত


sk liton#paperslife

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার জীবননগর অটো রাইস মিল মালিক সমিতির দ্বি-বার্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে পিয়াস অটো রাইস মিলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে মাই টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাথী অটো রাইস মিলের স্বত্বাধিকারী এস, কে লিটন সভাপতি এবং এ, এন ,জে, এম অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির উদ্দিন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।

মাই টিভির সিনিয়র রিপোর্টার এস কে লিটন জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অটো রাইস মিল মালিকদের কোন কমিটি ছিল না। এরই ধারাবাহিকতায় আজ বুধবার জীবননগর উপজেলার সকল অটো রাইস মিল মালিকের উপস্থিতিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে জীবননগর উপজেলার সকল অটো রাইস মিল ব্যবসায়ীদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হবে এবং সকলে একত্রিত হয়ে কাজ করা যাবে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সততা অটো রাইস মিলের মালিক মোঃ খোকন মিয়া, দেশবাংলা অটো রাইস মিলের মালিক মোঃ বিল্লাল মিয়া, তৃপ্তি অটো রাইস মিলের মালিক মোঃ আকুল মিয়া, সাথী অটো রাইস মিলের মালিক এস কে লিটন এবং এ এন জে এম অটো রাইস মিলের মালিক মোঃ নাসির উদ্দিন।