চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

টানা দ্বিতীয় বারের মতো চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

সম্প্রতি মাদক উদ্ধার, সন্ত্রাস, ইভটিজিং সহ অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কাজের স্বীকৃতি স্বরূপ তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ রবিবার(২৩ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তার হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃজাহিদুল ইসলাম।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কর্মকর্তা(সদর সার্কেল) কলিমুল্ললাহ ,সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) অফিসার আবু রাসেল। উল্লেখ্য,মাসিক কল্যান সভায় জেলার সকল পুলিশ সদস্যদের সুযোগ,সুবিধা ও অসুবিধার বিষয়ে উন্মুক্ত আলোচনা হয় এবং কাজের এর ভিত্তিতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ স্বীকৃতি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আমাকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।

এসময় তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মহাদয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসাথে তিনি ধন্যবাদ জানান যাদের সার্বিক সহযোগিতায় এ পুরস্কার পেয়েছেন।

পরে, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সহকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাইফুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।