চেম্বারে গেলে মোকাব্বিরকে যা বললেন ড. কামাল



গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নেওয়ার পর দলের সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গেলে মোকাব্বির খানকে দেখে ক্ষুব্ধ হয়ে তাকে চেম্বার থেকে বেরিয়ে যেতে বলেন।

বৃহস্পতিবার বিকালের দিকে মোকাব্বির খান মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে যান। সেইসময় সেখানে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীদের একজন বলেন , মোকাব্বির খান সে সময় ড. কামালের চেম্বারে আসলে তাকে বলা হয়  আপনি কার অনুমতি নিয়ে পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছেন যে গণফোরাম থেকে আপনাকে শপথ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে? গণফোরাম সভাপতি আপনাকে অনুমতি দিয়েছে?’

এ সময় মোকাব্বির খান চুপ করে ছিলেন। ড. কামাল তাকে বলেছেন যে,  আমি দ্বিতীয়বার আপনার চেহারা দেখতে চাই না। আই সে, গেট আউট। আপনার জন্য আমার দরজা চিরতরে বন্ধ। আমার বাসা চেম্বার কোথাও আসবেন না।

তবে এ ব্যাপারে মোকাব্বির খান বলেন, এ ধরনের কিছু ঘটেনি।

গণফোরামের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোকাব্বির খানের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তার শপথের বিষয়ে কেন্দ্রীয় নেতারা অবগত ছিলেন না।

গত ২ এপ্রিল মঙ্গলবার দুপুরে মোকাব্বির খান শপথ নেন। সিলেট-২ আসন থেকে তিনি নির্বাচনে জয়লাভ  করেন।