আমরা সবাই মুঠোফোনের ক্যামেরা মেগাপিক্সেল নিয়ে মেতে থাকি। প্রযুক্তি প্রিয় মানুষের আগ্রহের সীমা নেই এই মেগাপিক্সেল নিয়ে। কিন্তু জানেন কী? আমাদের সবচেয়ে কাছে বিশ্বের সবচেয়ে শক্তিমান ক্যামেরা রয়েছে। যার মেগাপিক্সেল হচ্ছে ৫৭৬ মেগাপিক্সেল, আর তা হচ্ছে আমাদের দুটি চোখ।
বাজারে ৮ থেকে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যায়। কিন্তু মানব চোখে রয়েছে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা। যার কারণে আমরা প্রায় এক কোটি রং আলাদাভাবে দেখতে পাই। পিক্সেল হচ্ছে ছবির প্রাণ, ছবির ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না।
একটি ছবি দৈর্ঘ্যে ৩ হাজার পিক্সেল আর প্রস্থে ২ হাজার পিক্সেল হলে পুরো ছবির আয়তন দাঁড়ায় ৬০ লাখ পিক্সেল; এটি হবে ৬ মেগাপিক্সেলের ছবি।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০ লাখ পিক্সেল সমান ১ মেগাপিক্সেল। এই মেগাপিক্সেলই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক।
বলা হয়ে থাকে স্থির দৃষ্টিতে একটি স্থিরচিত্র হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেলের ছবি গ্রহণ করতে পারে। তবে চলমান ছবি বা ভিডিও মানুষের চোখ ৭৭৭.৬ গিগাপিক্সেল/সেকেন্ড পর্যন্ত চিত্রগ্রহণ করতে সক্ষম।
খুব সাধারণ ভাবেই বলা যায়, আমাদের চোখ দুটিই হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা।

