ছুটির দিনে সীমিত আকারে চলছে ব্যাংক লেনদেন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটির দিনে সীমিত আকারে চলছে ব্যাংক লেনদেন। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (২৯মার্চ) সকাল ১০টা থেকে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে দুপুর দেড়টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গ্রাহকের লেনদেনের সুবিধার্থে রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্প‌তিবার (২ এপ্রিল) পর্যন্ত সাধারণ ছুটি সময় ৫ দিন একইভাবে ব্যাংকের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম খোলা থাকবে।

এর আগে সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকা‌তে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। কিন্তু গ্রাহ‌কের লেন‌দে‌নের সুবিধার্থে সাধারণ ছুটির সম‌য় ‌লেন‌দে‌নের জন্য দুই ঘণ্টা খোলা র‌য়ে‌ছে ব্যাংক।

মঙ্গলবার (২৪ মার্চ ) এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শুধু নগদ জমা ও উত্তোলনের জন্য অনলাইন সুবিধা থাকা ব্যাংকগুলো গ্রাহকদের লেনদেনের সার্বিক সুবিধা নিশ্চিত করে শাখাগুলোর মধ্যে দূরত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখা যাবে।

অনলাইন সুবিধা ছাড়া ব্যাংকের শাখাগুলো শুধু নগদ জমা ও উত্তোলনের জন্য খোলা রাখা যাবে। জরুরি বৈদেশিক লেনদেনের জন্য এডি শাখাগুলো খোলা রাখা যাবে। এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে এটিএম বুথগুলোয় পর্যাপ্ত নোট সরবরাহ রাখতে হবে এবং সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পেপার’স লাইফ/নিউজ/অর্থনীতি