একমাত্র ছেলেকে জীবনে প্রতিষ্ঠিত করতে চান মা। ছেলেকে ঘিরে তার স্বপ্নগুলো পূরণ । আর এই স্বপ্ন পূরণ করতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন মৃত্যুকূপে মোটরসাইকেলের খেলা দেখান তিনি।
মৃত্যুকূপে খেলা দেখানো মা রেহানা বলেন, ‘আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি। কিন্তু ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছি। ওকে প্রতিষ্ঠিত করার আমার একমাত্র স্বপ্ন। আর সেই স্বপ্নের কাছে এই ৩০ ফুটের মৃত্যুকূপ তো কিছুই না।’
ঘটনাটি ঘটছে ভারতের রাঁচিতে। সেখানে হচ্ছে জগন্নাথপুর মেলা। এই মেলায় আয়োজন করা হয়েছে মোটরসাইকেল কসরত। এই খেলায় প্রতিদিনই এখন অংশ নেন রেহানা। ৩০ ফুট গভীরের কূপে মাচার মতো একটি জায়গায় মই দিয়ে উঠে দর্শকেরা খেলা দেখেন। যেকোন সময় সেই মই ভেঙে পড়ে যেতে পারে কূপে। এজন্য পুলিশ মোতায়েন করা হচ্ছে।
