এবার ভারতের সেনাবাহিনীতে বুক চিতিয়ে কাজ করে সূর্য চক্রে সম্মানিত ছেলের মৃত্যুতে বৃদ্ধ মা-বাবাকে পেরোতে হচ্ছে ২০০০ কিলোমিটার পথ। লক্ষ্য ছেলেটাকে একবার শেষ দেখা।
জানা গেছে, কর্নেল নভজ্যোৎ সিং বলের (৩৯) ক্যানসার ধরা পড়ে সম্প্রতি। তারপর আর লড়াই চালাতে পারেননি তিনি। বেঙ্গালুরুতে মৃত্যু হয় তার। কিন্তু তার বাবা-মা থাকেন গুরুগ্রামে। লকডাউনের জেরে বন্ধ বিমান পরিষেবা। চলছে না রেলও।
কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুধু অতটা পথ যাওয়ার অনুমতি দেওয়া হয় না তাদের। কিন্তু ছেলেকে শেষ দেখা দেখতে যাবেন কী করে তারা শেষমেশ ঠিক করেন, গাড়িতেই যাবেন। এরপর শুক্রবার সন্ধ্যায় তারা গাড়িতে যাত্রা শুরু করেন গুরুগ্রাম থেকে বেঙ্গালুরু, ২০০০ কিলোমিটার পথ। সব ঠিক থাকলে শনিবার বিকেলে তাঁরা বেঙ্গালুরু পৌঁছবেন।
জানা গিয়েছে, কর্নেল নভজ্যোৎ সিংয়ের মৃতদেহ বিশেষ সেনা বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে তাঁকে। যদিও বাবা-মা চেয়েছিলেন বেঙ্গালুরুতেই শেষকৃত্য সম্পন্ন হোক ছেলের।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

