ছয়মাস পর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। করোনায় আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ১৯ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৮ হাজার ২৮ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ১২ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণের ৪০ হাজার ২৪১ টাকা। নতুন নির্ধারিত দরে ২২, ২১ও ১৮ ক্যারটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে এক হাজার ১৬৬ টাকা। এর আগে ১৮ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।
এ বিষয়ে বাজুসের সেক্রেটারি সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, দেশের স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে কিছুটা হ্রাস পাওয়ায় দেশীয় বাজারেও স্বর্ণের মূল্য হ্রাস করা হয়েছে। করোনাভাইরাসের একটা প্রভাব বিশ্ব বাজারে আছে। কারণ স্বর্ণ মজুদের উপর দাম উঠানামা করে। এখন মজুদের চাহিদা একটু কম তাই দাম কমেছে।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করা করোনাভাইরাসের প্রভাবে পড়েছে বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যে। প্রাণঘাতী এ ভাইরাস চীনের পর মহামারির ভাইরাসের প্রাদুর্ভাব ভহাবহ রূপ নিচ্ছে উইরোপ-আমেরিকা, মধ্যপ্রচ্যের দেশগুলোতে।
এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৫৬টি দেশে এ ভাইরাস হানা দিয়েছে। এতে করে ব্যবসা-বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। চাহিদা কমেছে স্বর্ণের। এ কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। এর ধারাবাহিকতায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে।

