জনগণের থেকে আড়াল হচ্ছেন মোদি!



জনগণের থেকে আড়াল হচ্ছেন মোদি!

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সমস্ত একাউন্ট বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় তার ফলোয়ারদের উদ্দেশে বলেছেন– ‘রবিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কথা ভাবছি। (এ বিষয়ে) আপনাদের সবাইকে জানাব।’

পরে তার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবেও একই বার্তা দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ভারতের এ প্রধানমন্ত্রীর এমন বার্তায় ভার্চুয়ালবাসী অবাক।

ভোট-প্রচারে সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বেশি ব্যবহারকারী মোদি সত্যিই অ্যাকাউন্ট বন্ধ করবেন কিনা, এখন তা দেখার বিষয়।