করোনাভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে ‘জনতা কার্ফু’-তে নিজেদের ঘরবন্দি রাখছেন পশ্চিমবঙ্গের মানুষ।

কলকাতার ধর্মতলা থেকে সেক্টর ফাইভ – সর্বত্রই ছবিটা এক। হাতেগোনা দোকানপাট খুলেছে। রাস্তাঘাটে কিছু সরকারি বাস, ট্যাক্সির দেখা পাওয়া গেলেও তাতে যাত্রী সংখ্যা নিতান্ত কম।

