জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাকালু হান্দিসা পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পরদিনই ইথিওপিয়ার রাজধানী এবং ওরোমিয়া অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে।
জনপ্রিয় সেই গায়কের সোমবার রাতে দুর্বৃত্তদের গুলিতে মৃত্যুর জেরে শুরু হওয়া বিক্ষোভ-সহিংসতার দ্বিতীয় দিনে ইথিওপিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮১ জনে।
এদের মধ্যে ওরোমিয়া স্পেশ্যাল পুলিশ ফোর্সের তিন সদস্যও রয়েছেন।
দেশব্যাপী অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই দেশটির রাজধানী আদ্দিস আবাবায় সেনা মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রিয় ওই শিল্পীর শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

