জনসংখ্যার চেয়ে পর্যটক বেশি!


paperslife

লাখো পর্যটকের পদচারণায় প্রতি বছরই মুখরিত হচ্ছে সৌন্দর্য্যের এক লীলাভূমি নেদারল্যান্ড। আর এত পর্যটকের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটি।

তাই এবার থেকে সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর প্রচার বন্ধ করে এর পরিবর্তে পর্যটকদের কাছে যে জায়গাগুলো তুলনামূলক ভাবে কম পরিচিত সেসব স্থান দর্শন করার জন্য পর্যটকদের উৎসাহিত করবে এমন সিদ্ধান্তই উপনীত হয়েছে দেশটি।

যেসব বিষয় গুলোর জন্য নিজেদের সাফল্যের বিড়ম্বনায় পড়ছে দেশটি তার মধ্যে একটি হলো পর্যটন খাত।

পর্যটকদের আকৃষ্ট করার জন্য করা সরকারী প্রচারণার সাফল্য স্বরূপ প্রতি বছর প্রায় ১৯ মিলিয়ন পর্যটক বেড়াতে আসেন নেদারল্যান্ডে।

ধারণা করা হচ্ছে, আগামী ২০৩০ সালের মধ্যে প্রতিবছর প্রায় ৪২ মিলিয়ন পর্যটক নেদারল্যান্ডে বেড়াতে যেতে পারেন। যা কিনা দেশটির জনসংখ্যার তুলনায় অনেক বেশী। এদেশের বর্তমান জনসংখ্যা যে প্রায় ১৭ মিলিয়ন।