মমিনুলের জবাবটা ব্যাটে-বলেই




কোচের গুড বুকে না থাকা মমিনুল প্রথম ধাক্কা খায় শ্রীলঙ্কায় বাংলাদেশের শততম টেস্টে দলে সুযোগ না পেয়ে। সেই সাথে মাহমুদুল্লাহকেও রাখা হয়নি সেই দলে।
এরপর ঘরের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজেও ডাক পড়েনি দুজনের। পরে মমিনুলের সুযোগ মিললেও মাহমুদুল্লাহ ছিলেন বাইরে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মমিনুলকে আটে নামিয়ে আবার বিতর্ক।
সব বিতর্ক সামলে নিয়েছেন তিনি। কোচের গুড বুকে আসতে চেষ্টা করছেন। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উপহার দিয়েছেন ৭৭ রানের ইনিংস। এরপর আরেক উপেক্ষিত মাহমুদুল্লাহও করেন ৬৬ রান। এই দুইটি ইনিংসই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ।
ব্যাট হাতেই থেমে থাকেননি তিনি। বল হাতে গুড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের একে একে আউট করেছেন ডু প্লেসি, বাভুমা ও ডি কককে। এর আগে তার টেস্ট ক্যারিয়ারে একটি মাত্র উইকেট ছিল।