জম্মু-কাশ্মীর সীমান্তে জঙ্গি অভিযান, ৯ জনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ভারতের পুরো কাশ্মীর জুড়ে চলছে সেনার সন্ত্রাস দমন অভিযান। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দুনিয়া যখন উদ্বিগ্ন, তখন সীমান্তের ওপার থেকে গোলা-গুলিতে মেতে উঠেছে সন্ত্রাসবাদীরা।

গত ২৪ ঘণ্টায় সেনা ও সন্ত্রাসবাদীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের সীমান্ত। শনিবার থেকে রবিবার পর্যন্ত ভারতীয় যৌথবাহিনী জঙ্গি দমনের তল্লাশি অভিযানে নেমে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা আধিকারিক।

এই ঘটনায় নিহত হয়েছেন এক ভারতীয় সেনা। আহত হয়েছেন আর ২ সেনা। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার সকালে চার হিজবুল মুজাহিদিনকে খতম করেন নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হার্দমানগুড়ি বাটাপোরা এলাকায়। এর পর রবিবার উত্তর কাশ্মীরে LOC-র কিরণ সেক্টরে পাঁচ জনকে খতম করে ভারতীয় সেনা। এখনও পর্যন্ত গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই জঙ্গিরা কুলগামের নন্দীমার্গ এলাকার দুই বাসিন্দাকে হত্যা করেছিল। শনিবার সকালে ওই জঙ্গিদের মধ্যে তিনজনকে খতম করা সম্ভব হয়েছে। মৃত জঙ্গিদের নাম ফয়াজ, আদিল ও মহম্মদ শাহিদ। প্রত্যেকের বাড়ি কুলগামের ডিএইচ পোরা এলাকায়।

পেপার’স লাইফ/নিউজ/আন্তর্জাতিক ডেস্ক