জরুরি সেবার অন্তর্ভুক্ত মন্ত্রণালয়-বিভাগ খোলা থাকবে সীমিত আকারে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে দীর্ঘ ছুটিতে পড়েছে দেশ। যা এর আগে কখনো হয় নি।

তবে এবার জরুরি সার্ভিসে যুক্ত এবং জরুরি প্রয়োজনে সব মন্ত্রণালয় ও বিভাগ সীমিত আকারে খোলা থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ রোববার (২৬ এপ্রিল) সকল মন্ত্রণালয় ও বিভাগকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

জনপ্রশাসন সচিব বলেন, আগে ১৮টি মন্ত্রণালয় সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। আরও মন্ত্রণালয়ের জরুরি কাজ থাকতে পারে, তাই সব মন্ত্রণালয়কে আলাদাভাবে চিঠি দিয়েছি আমরা।

গত ২৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় জরুরি সার্ভিসে যুক্ত ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ সীমিত আকারে খোলা রাখার নির্দেশনার চিঠিতে বলা হয়— প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়,

খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দফতর সীমিত আকারে খোলা থাকবে।

এছাড়া অন্য সব সরকারি অফিসে কর্মরতদের নিজ কর্মস্থলে থাকতে বলা হয় ওই আদেশে।

পেপার’স লাইফ/জাতীয়