করোনাভাইরাস আতঙ্কে গত কয়েকদিন ধরে জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বিলাসবহুল জাহাজ ডায়মন্ড প্রিন্সেসকে। এই জাহাজে ছয় জন ভারতীয়র মধ্যে দুই জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
ভারতীয় দূতাবাস সূত্রে জানা যায়, জাহাজে থাকা ভারতীয়দের করোনাভাইরাস টেস্ট করানো হয়েছিল। তখনই আক্রান্ত দুইজনের খোঁজ পাওয়া যায়।
তবে আক্রান্তদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়াও, দূতাবাস নিয়মিত তাদের পরিস্থিতির দিকে নজর রাখছে।
জাহাজটিতে আটকে পড়া বিনয়কুমার সরকার নামের এক ব্যক্তি জানান যে, গত ২০ জানুয়ারি জাপানের ইওকোহামা থেকে ওই জাহাজ ছেড়েছিল। তিনি ওই জাহাজের কেবিন ক্রু। ২৫ জানুয়ারি হংকং থেকে জাহাজেটিতে ওঠেন এক যাত্রী। পরবর্তীতে তার শরীরে মেলে করোনাভাইরাস।
জাহাজ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন জাহাজে সকলেই আতঙ্কে ভুগছেন। যে কোন উপায়ে হোক আমাদের রক্ষা করুন।
সূত্র : ইন্ডিয়া টুডে।

