জামায়াতের আবদুস সুবহান আর নেই


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

আবদুস সুবহান কাশিমপুর কারাগারে ছিলেন। দীর্ঘদিন কারাগারে থেকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবদুস সুবহানের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রয়েছে।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রায় সাত বছর ধরে কারান্তরীণ ছিলেন সুবহান। কিন্তু গত ২৪ জানুয়ারি তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিক্যালে আনা হয়। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। আজ দুপুর ১টা ৩৩ মিনিটে তিনি না ফেরার দেশে চলে যান তিনি।