আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের কাছে হেরেছে ১৮ রানে।
শেফালি ভার্মার শক্তিশালী ইনিংস এবং পুনম যাদবের স্পিন বিষে দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া।
সেই ম্যাচের সেরাদের ছাপিয়ে আলোচনায় বাংলাদেশের জাহানারা আলম। খেলা চলাকালীন ক্রিকেটপাগলদের চোখ বারবার গেছে তার দিকে।
বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে জাহানারা চোখের জাদুতে মাতাল হয়েছে ক্রিকেট বিশ্ব। তার কারণ খুঁজতে হলে যে তার চোখের দিকে তাকাতেই হয়! কি ছিল সে চোখে?
বরাবরের মতো এ ম্যাচেও চোখে কাজল দেন জাহানারা। কালো নয়না হরিণী হয়েই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করেন তিনি। স্বভাবতই সবার চোখ গেছে তার দিকে। এরই মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ভারতের বিপক্ষে বিশেষ কিছু করতে পারেননি তিনি। তারপরও জাহানারায় আকৃষ্ট হয়েছেন অনেকে।
সাংবাদিক ও ধারাভাষ্যকার মেলিন্ডা ফেরালের টুইট, আমি জানতে চাই কোন আইলাইনারের জাদুতে সবার চোখের মণি সে! তা হলে আমিও লাগাব।
কুপ্তান নামে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন– যাই বলুন, ম্যাচের ক্রাশ ছিলেন জাহানারাই। সর্বোপরি সবাই জাহানারার চোখের জাদুতে মুগ্ধতার কথা জানাচ্ছেন নানাভাবে।
তথ্যসূত্র: এনডিটিভি।

