জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপজয়ী ছয়জন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিশ্বজয় করে আসা আকবর আলীদের নিয়ে উচ্ছাস উদ্দীপনার কমতি নেই। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সর্বোচ্চ সাফল্য পাওয়া দলটিকে নিয়ে তাই বাড়তি মনোযোগ। এই দলের ছয়জন ক্রিকেটার খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে।

বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ে এক ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে।

সিরিজ শুরুর আগে মাঠে গড়াবে রয়েছে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ।

আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি সাভারের বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী-সহ অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটার। আকবর ছাড়াও এই ম্যাচে খেলবেন সেমিফাইনালে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান, পেসার শরিফুল ইসলাম, ওপেনার তানজিদ হঅপেনা ও পারভেজ হওপেন এবং মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন।

প্রস্তুতি ম্যাচ শেষে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেটে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। এরপর ঢাকায় ফিরে আসবে দু’দল। আর মিরপুরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি হবে। পরে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।

বাংলাদেশের পাকিস্তান সফরের দ্বিতীয় ধাপ শেষ হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই ঘরের মাঠে খেলতে নামবে টাইগাররা।