জীবননগরে পানিতে ডুবে এক নারীর মৃত্যু



জীবননগরে পানিতে ডুবে এক নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালীতে পুকুরের পানিতে ডুবে সাজেদা বেগম খাজু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৫)ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। সাজেদা বেগম ধোপাখালী গ্রামের পশ্চিম পাড়ার জিনাতের স্ত্রী।

জীবননগরে পানিতে ডুবে এক নারীর মৃত্যু

স্থানীয়রা জানান, দুপুরে গোসল করার সময় তিনি পুকুরে যান এবং সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যান। পরে শাহিনুর নামে এক নারী পুকুরে গোসল করতে গেলে মরদেহ তার পায়ে বাঁধে। ভয়ে ঐ নারী চিৎকার করলে পরে স্থানীয়রা এসে মরদেহ পানি থেকে উদ্ধার করে।

পরিবার সদস্যরা জানান, সাজেদা বেগম খাজু দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি ২কন্যা সন্তানের জননী ছিলেন। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে সকলের মধ্যে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে।

পেপার’স লাইফ/এ,আর,ডাবলু/চুয়াডাঙ্গা প্রতিনিধি