অনেকেই বিনোদন জগতের তারকাদের প্রতি আগ্রহই থাকে। অনেকেরই স্বপ্ন থাকে পছন্দের তারকার মত মুখশ্রীর। অনেকে তো এরকম চেহারা পেতে ছুড়ি কাঁচির নিচেও নিজেকে সপে দেয়। তবে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির মত চেহারা পেতে এই তরুণী যা করেছেন তা আসলেই অভাবনীয়।
১৯ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি পাগল মেয়েটির নাম সাহার তাবার। সে ইরানের তেহরান শহরে বসবাসকারী। নিজের সুন্দর চেহারাটিকে প্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলির মত করাই যেন তার জীবনের মূল লক্ষ্য।
সেই ঝোঁকে নাকি নিজের মুখমণ্ডলের ৫০টি অস্ত্রোপচারও করিয়ে ফেলেন তাবার। কিন্তু তার পর যা হল দেখে শিউরে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘নতুন রূপ’-এর জন্য রীতিমতো ট্রোলড হচ্ছেন তাবার।
দ্য সান পত্রিকার রিপোর্টে প্রকাশিত হয়, তাবার নাকি জেদ ধরেছিলেন অ্যাঞ্জেলিনা জোলির মতো মুখণ্ডলকে তৈরি করতে তিনি যা দরকার হয় তাই-ই করবেন। সেই মতো অস্ত্রোপচারের সিদ্ধান্তও নিয়ে ফেলেন। শুধু তাই নয়, ডায়েট কন্ট্রোলও এমন ভাবে শুরু করেন যে একটা সময় দেখা যায়, তাঁর ওজন ৪০ কেজিতে গিয়ে দাঁড়িয়েছে!
https://www.instagram.com/p/BbAPYZiBvIV/?taken-by=sahartabar_official
কিন্তু এ কী! অস্ত্রোপচারের পর দেখা যায়, অ্যাঞ্জেলিনা জোলি তো দূরে থাক, নিজের আগের রূপের থেকেও ‘কুত্সিত’ দেখতে হয়ে যান! নিজের নতুন রূপের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ট্রোলড হতে থাকেন তাবার। কেউ কেউ তাঁকে ‘জম্বি’র সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার কটাক্ষ করে বলেছেন, কে তাঁর মুখের উপর বোমা ফেলেছে, যে এমন দশা হয়েছে!
আরও পড়ুন; রোহ্ঙ্গিাদের পক্ষে সরব জোলি
প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন জোলি
জোলিকে দেখে স্তন অপসারণ করছেন নারীরা
রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান জোলির
আবারো কি এক হবেন ব্রাঞ্জোলিনা
