জাজ মাল্টিমিডিয়ার আপলোড হওয়া জ্বীন ছবির পোস্টারটি শেয়ার হওয়ার রেকর্ড ছাড়িয়েছে। এমনটি জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির কথায় এর আগে জ্বীনের একটি পোস্টার ২,৫০০টি শেয়ার হয়ে পোড়ামন-২ সিনেমার একটি পোস্টারের ২,০০০টি শেয়ারের রেকর্ড ভেঙে বাংলা সিনেমার একটি নতুন রেকর্ড গড়েছিল
২৭ ফেব্রুয়ারি জাজের পেইজে সন্ধ্যা ৭টায় আপ করা পোস্টারটি ফেসবুকে দশ হাজার শেয়ার হয়ে দুই বাংলায় নতুন রেকর্ড গড়ল।
এর আগে দুই বাংলায়, কোনো পোস্টারের দশ হাজার শেয়ার হয়নি। এত বড় রেকর্ড ভাঙা আর সহজ হবে না তা সহজেই অনুমেয়।
জাজ জানিয়েছে, সিনেমাটি এখন ভিএফএক্সের টেবিলে আছে। এ ছাড়া বাকি সব কাজ আমাদের শেষ। এখন শুধু সম্ভব ভিএফএক্স যতটুকু নিখুঁত করা যায় তার চেষ্টা চলছে।

