জ্যোৎস্নার বিয়ে (পর্ব ৯)




লেখক: কাজী মনির
বিকেলে কয়েকটা টেস্টের কাগজ জ্যোৎস্নার হাতে দিয়ে লোকটা বললো: কালকে আর একটা টেস্ট আছে সেটা বড় টেস্ট। আর এই সব টেস্টের রিপোর্টও কাল পাওয়া যাবে। বলে টেস্টের জন্য আগাম টাকা জমা দিতে হবে বলে জ্যোৎস্নাকে সাত হাজার টাকা দিতে বাললো।
জ্যোৎস্না একটু ঘাবড়ে গেল! এত টাকা তো তার কাছে নেই! যা টাকা এনেছে তার থেকে প্রায় বেশিরভাগ টাকা খরচ হয়ে গেছে। তবুও সব টাকা বের করে ̧গুনে দেখে চার হাজার পাঁচশত টাকা আছে।
সে জানালো: চাচা আমার কাছে তো অত টাকা নেই?
কথাটা শোনার পর পরই ভাল লোকটা হঠাৎ যেন মন্দ লোকে পরিণত হয়ে গেল। বিরক্তির স্বরে বললো: টাকা না থাকলে তো চলবে না, সাত হাজার টাকাই লাগবে। টাকার যোগাড় কর! বলে ধমক দিল।
ঢাকা শহরে তার কোন আপনজন নেই টাকা যোগাড়ের কোন পথ নেই। বলতেই লোকটা রেগে গেল এবং বকাঝকা করতে লাগলো। জ্যোৎস্নার চোখের পানি ঝর ঝর করে পড়তে লাগলো। সে কাঁদতে কাঁদতে তার বাবার টেস্টটা যাতে হয় সে জন্য মিনতি করতে লাগলো।
তখন একজন ডাক্তার পাশ দিয়ে যেতেই জ্যোৎস্নার কান্নাজড়িত মিনতি শুনতে পেল এবং অজগাঁও গ্রাম থেকে আসা সহজ সরল মানুষ দেখে থমকে দাঁড়ালো এবং জিজ্ঞাসা করলো: কি হয়েছে? লোকটি আমতা আমতা করে পাশকাটাতে যাচ্ছিল, কিন্ত ডাক্তার তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো রোগী তার কি হয়?
তখন জ্যোৎস্না বললো: কাল থেকে এই লোকটি তাদের সহযোগিতা করছে এবং কয়েকটি টেস্ট করাতে ইতিমধ্যে বার হাজার টাকা তাকে সে নিয়েছে। কাল আরও একটা টেস্ট করাতে সাত হাজার টাকা চাচ্ছে কিন্ত অত টাকা তাদের কাছে নেই! শোনার পর থেকে লোকটা তাদের সাথে দুর্ব্যবহার করছে।
ডাক্তার টেস্টের কাগজগুলো জ্যোৎস্নার হাত থেকে নিয়ে পরীক্ষা করে দেখে, লোকটার দিকে তাকায়ে বললো: কত টাকা নিয়েছিস এদের কাছ থেকে? আকরাম আম্তা আম্তা করতে থাকলে, ডা৩ার হাসপাতালের সিকিউরিটি ডেকে বললো: এসব দালালদের হাসপাতালে ঢুকতে দেন কেন? এরা সাধারণ রোগীদের হয়রানী করলে হাসপাতালের বদনাম হবে। ওর কাছ থেকে বাড়তি টাকা আদায় করার ব্যবস্থা করুন। না দিলে ওকে পুলিশে দিয়ে দিবেন।
তারপর জ্যোৎস্নার দিকে তাকায়ে বললো: তোমার কাছে কত টাকা আছে?
জ্যোৎস্না বললো: চার হাজার পাঁচশত টাকা! জ্যোৎস্নার চোখে তখনও পানি গড়াচ্ছে!
ডা৩ার জিজ্ঞাসা করলো: রোগী কি হয়? উত্তরে জানালো: তার বাবা। ডা৩ার রোগীর পালস্ দেখে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে বললো: ঐ যে সামনে কাউন্টার আছে ওখানে আমার কথা বলে তিন হাজার টাকা জমা দিয়ে স্লিপ নিয়ে আমার কাছে এসো।
চলবে…
এছাড়াও পড়ুন;
জ্যোৎস্নার বিয়ে      
জ্যোৎস্নার বিয়ে (পর্ব ২)
অগোচরে সমাধি (পর্ব ১)   
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)