জয়রথে চেপে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মাইলফলক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে টানা চার ম্যাচে ৩ বা তার বেশি গোল করে জেতার রেকর্ড গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বৃহস্পতিবার রাতে তারা অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। এর আগের তিন ম্যাচে যথাক্রমে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০, ব্রাইটনকে ৩-০ এবং বর্নমাউথকে ৫-২ গোলে হারিয়েছিল ওলে গানার সুলশারের শিষ্যরা।

ধারাবাহিকতা ধরে অ্যাস্টন ভিলার মাঠ থেকেও ৩-০ গোলে জিতে ফিরেছেন পল পগবা, মার্কাস রাশফোর্ডরা।

বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধেই জোড়া গোল করে তারা। ব্রুনো ফার্নান্দেস ২৭ মিনিটে গোল করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধে শেষ গোলটি করেন পল পগবা।

এ জয়ের পর চতুর্থ স্থানে থাকা লিস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধানে ১-এ নামিয়ে এনেছে ম্যান ইউ। লিগের ৩৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যান ইউ। বাকি থাকা চার ম্যাচে লিস্টারকে টপকে যেতে পারলেই মিলবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট।