জয় দিয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের




শুরু হলো জুনিয়রদের বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের লিংকনে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। দাপটের সাথে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশ যুবদলের।

বৃষ্টির বিঘ্নিত এ দিনে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। বৃষ্টির জন্য খেলা নেমে আসে ২০ ওভারে। ২০ ওভারের এই খেলায় টোয়েন্টি টোয়েন্টি মেজাজেই ব্যাট চালায় সাইফ, পিনাক, নাঈমরা। ফলাফল ৪ উইকেটে ১৯০ রান করে বাংলাদেশ। নামিবিয়ার সামনে লক্ষ্য দাঁড় করায় ২০ ওভারে ১৯১ রান।

বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করতে নামেন পিনাক ঘোষ ও মোহাম্মদ নাঈম। দলীয় ৩৩ রানে পিনাক ঘোষ আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পিনাক করেন ১৬ বলে ২৬ রান।

এরপর মোহাম্মদ নাঈমের সাথে অধিনায়ক সাইফ হাসানের ব্যাটিং ঝড় ছড়ি ঘুরাতে থেকে নামিবিয়া বোলারদের উপর। তাদের ৬৯ বলে ৯৭ রানের জুটি থামে মোহাম্মদ নাঈমের আউটের মাধ্যমে। ফিরে যাওয়ার আগে ৮ চার ও ১ ছয়ে ৪৩ বলে ৬০ রান করেন নাঈম।

নাঈম ফিরে গেলেও থামেননি অধিনায়ক সাইফ। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে করেন ৬৫ বলে ৮৪ রান। তার এই ইনিংসে আছে ৩টি চার ও ৫টি ছয়। এর আগে আফিফ হোসেন আউট হন ১১ রানে। ২০ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেট হারিয়ে সংগ্ৰহ করে ১৯০ রান। নামিবিয়ার পক্ষে বার্জার, নেল, শিকঙ্গো ও ফৌচে একটি করে উইকেট পান।

১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাজী অনিক ও হাসান মাহমুদের বোলিং তোপে ১২ রানেই চার উইকেট হারায় নামিবিয়া। এরপর ভ্যান ইয়াক ও লফটে ইয়াটনের দৃঢ়তায় ১০০ পেরোয় নামিবিয়া যুবদল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জয় পায় ৮৭ রানে।

বাংলাদেশের পক্ষে কাজী অনিক ও হাসান মাহমুদ দু’টি করে ও তৌহিদ রিদয় একটি উইকেট পান। জুনিয়র টাইগাররা পরের ম্যাচে লড়বে কানাডার সাথে ১৫ তারিখ।