আমরা অনেকেই ঝাল খেতে ভালবাসি। আবার অনেকেই ঝাল খেতে গিয়ে অস্থির হয়ে যাই। মুখে লাগা ঝাল একটু কমিয়ে নিতে গ্লাসের পর গ্লাস পানি খান। আবার অনেকে নানা রকম ঝাল কমানোর ঘরোয়া টোটকাও বেছে নেন।
কিন্তু চীনের হুনান প্রদেশের নিংজিয়াং-এ ঝাল খেতে পারার এক অদ্ভুত প্রতিযোগিতা হয়। প্রতিযোগীদের লম্বা লম্বা লাল মরিচ খেতে হয়। দেখা হয়, এক মিনিটে কে ক’টা লঙ্কা খেতে পারেন! বিজয়ীকে ‘চিলি কিং’ বা ‘চিলি কুইন’-এর শিরোপা দেওয়া হয়।
এই লঙ্কাগুলি এত ঝাল যে, প্রতিযোগীদের বসার জন্য বড় বড় জলের ড্রাম তৈরি করা হয়। সেই জলের উপর বসেই চলে লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের মুখ দেখলেই আপনি বুঝতে পারবেন, লঙ্কাগুলি কী পরিমাণে ঝাল!
সম্প্রতি নিংজিয়াং-এ এই প্রতিযোগিতা হয়ে গেল। অংশ নিয়েছিলেন অনেকেই। বিজেতা সু নামের এক ব্যক্তি এক মিনিটে ১৫টি লঙ্কা খেয়েছেন। পুরস্কারও জিতেছেন। তবে তিনি এখন কেমন আছেন, জানা যায়নি।
কিন্তু শুধুমাত্র পর্যটকদের আকর্ষণ করার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন হয়। দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই বিচিত্র প্রতিযোগিতায় এক বার অংশ নেবেন নাকি?
