ঝিনাইদহের মহেশপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
শুক্রবার দিবসের প্রথম প্রহরে মহেশপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে কর্মসূচির সূচনা করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
পরে উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান রনি, পৌর বিএনপির আহবায়ক অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নার্গিস সুলতানা দিপা, পৌর যুবদলের আহবায়ক শামীম খানসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

