এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫


এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫

রাজধানীর বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এ ঘটনায় আহতের সংখ্যা ৭০ জন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই বহুতল ভবনে আগুন লাগে।

সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর এতেই বের হতে থাকে একের পর লাশ।

এর আগে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।