চীনের সাথে দ্বন্দ্বের জের ধরে ভারতে নিষিদ্ধ অসংখ্য চীনা অ্যাপস। এর মধ্যে রয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটক।
টিকটক বন্ধের পর, টিকটকের মতো এক ভারতীয় অ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৪৮ ঘণ্টায় বেড়েছে দুই কোটি ২০ লাখ।
অথচ ২০১৪ সাল থেকেই ভারতে রয়েছে রোপোসো নামের ওই ভিডিও অ্যাপটি। কিন্তু অ্যাপটি এত সংখ্যক ব্যবহারকারী বাড়তে দেখছে এতোদিনে।
রোপোসো’র প্রতিষ্ঠাতা মায়াঙ্ক ভাঙ্গারিয়া বলেছেন, ‘গত কয়েকদিনে আমি মাত্র পাঁচ ঘণ্টা ঘুমিয়েছি এবং শুধু আমি নই, আমার পুরো টিমের একই অবস্থা। চাপ এত বেশি যে, আমরা শুধু মসৃণ অভিজ্ঞতা যতটা সম্ভব ততটা নিশ্চিত করছি।’

