ফিলিপাইনে নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা না আসা পর্যন্ত স্কুল ও কলেজ খুলে দেয়া হবে না জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
গতকাল সোমবার (২৫ মে) টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন তিনি
প্রেসিডেন্ট রদ্রিগো বলেন, যেখানে শিক্ষার্থীরা একে অন্যের কাছাকাছি যাওয়ার শঙ্কা থাকবে, সেই পরিস্থিতিতে টিকা ছাড়াই আমি বিদ্যালয় খুলে দেবো না।
তিনি মনে করেন, টিকা ছাড়া বাচ্চাদের স্কুলে পাঠানোর বিষয়টি বড় ধরনের বিপর্যয়ে ফেলে দেয়ার সমান।
তিনি আরও জানান, আমি মনে করি টিকা সবার আগে দরকার। যদি টিকা চলে আসে, তাহলে খুলে দেবো। এমনকি একজনও যদি স্নাতক না হতে পারে, টিকা না এলে বন্ধই থাকবে (শিক্ষা প্রতিষ্ঠান)।
ফিলিপাইনে এখন পর্যন্ত ১৪ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৮৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৫০ জন।

