বিশ্বব্যাপী পরিশোধিত টিন উৎপাদনকারী ১৩৬টি প্রতিষ্ঠানে জরিপ চালিয়েছে আইটিআরআই। এসব প্রতিষ্ঠান মিলে বিশ্বের মোট পরিশোধিত টিনের চাহিদার ৪৬ শতাংশ সরবরাহ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল শেষে পণ্যটির বৈশ্বিক ব্যবহার গত বছরের তুলনায় কমে ৩ লাখ ৭৮ হাজার টনে দাঁড়াতে পারে। এ কারণে পণ্যটি ব্যবহারের বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশ কমার আশঙ্কা রয়েছে। ২০১২ সালে পণ্যটির মোট বৈশ্বিক ব্যবহারের পরিমাণ ছিল ৩ লাখ ৫৩ হাজার টন। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৬৬ হাজার টনে। ২০১৪ সালে পণ্যটির বৈশ্বিক ব্যবহার আরো বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৮৬ হাজার টনে। তবে ২০১৫ সালে এর পরিমাণ আগের বছরের তুলনায় কমে দাঁড়ায় ৩ লাখ ৮৪ হাজার টনে। সর্বশেষ ২০১৬ সালে বিশ্বজুড়ে রেকর্ড ৩ লাখ ৮৭ হাজার টন পরিশোধিত টিন ব্যবহার হয়েছিল।
পরিশোধিত টিন উৎপাদনকারী তালিকায় প্রথম সারিতে রয়েছে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বলিভিয়া, থাইল্যান্ড ও বেলজিয়ামের নাম। অন্যদিকে পণ্যটির সবচেয়ে ভোক্তা দেশ চীন। দেশটিতে পরিবেশবান্ধব শিল্পনীতির কারণে চলতি বছর পণ্যটির ব্যবহার কমার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা।
