সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘রেসিস্ট’ বা বর্ণবাদী লিখে সার্চ দেওয়া মাত্র সার্চ ফলাফলের ‘পিপল’ ট্যাবে চলে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট।
এ বিষয়ে টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, ব্যবহারকারীরা কোনো ব্যক্তির নামের পাশে সুনির্দিষ্ট কোনো পরিভাষা ব্যবহার করতে থাকলে ওই অ্যাকাউন্ট এবং সে পরিভাষার কিওয়ার্ড অ্যালগরিদমের মাধ্যমে জুড়ে যায় এবং সার্চ পরামর্শে একত্রে উপস্থিত হয়। সার্চ ফলাফলের হিসেব বলছে, ট্রাম্পের অ্যাকাউন্টের সঙ্গে টুইটার ব্যবহারকারীরা ‘রেসিস্ট’ বা বর্ণবাদী পরিভাষাটি ব্যবহার করছেন।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলছে প্রতিবাদ। পরে এক টুইটে ট্রাম্প মন্তব্য করেন, “লুট হওয়া শুরু হলে, গুলি করা শুরু হবে”।

