টেইলরের তিন ‘সেঞ্চুরি’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিনটি সংস্করণে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটার আদতে না থাকলেও, সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের রস টেইলর।

প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে ১০০ টেস্ট, ১০০ ওয়ানডে ও ১০০ টি-টোয়েন্টির মাইলফলক গড়লেন তিনি।ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ ভারত-নিউজিল্যান্ডের টেস্ট শুরু হতেই এই কীর্তি গড়া হয়েছে তার।

নেপিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০০৬ সালে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক টেলরের। এরপর ওয়ানডে খেলেছেন আরও ২৩০টি। টি-টোয়েন্টিতে তাঁর ‘সেঞ্চুরি’ও পূরণ হয়েছে এই কদিন আগে, গত ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে। টেস্টে সেঞ্চুরি হলো আজ।

শুধু ম্যাচ খেলা তো নয়, পারফরম্যান্স দিয়েই নিউজিল্যান্ডের ক্রিকেটে অনন্য হয়ে আছেন টেলর। কিউইদের হয়ে ওয়ানডে (৮৫৭০ রান) ও টেস্টে (৭১৭৪ রান) সবচেয়ে বেশি রান তাঁর। টি-টোয়েন্টিতে অবশ্য তাঁর ১৯০৯ রানের বেশি আছে আরও দুজনের—মার্টিন গাপটিল (২৫৩৬ রান) ও ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০ রান)।

এর আগে ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই ৫০টি করে আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ক্রিকেটারও যে ছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম!